বৃহস্পতিবার, ২০২৬ সেপ্টেম্বর ১০ | ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম পাড়ার মানুষের গোপন কথা বিক্রি করে দুই বাড়ির মালিক হলেন নারী ভাইভায় নম্বর বাড়ানো নিয়ে সরকারকে সতর্ক করলেন নাহিদ ইসলাম কাতারপ্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ ৫৪ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক ঢাকা উত্তরে মেয়র পদে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ ভারতে বিষাক্ত মদপানে অন্তত ১২ জনের মৃত্যু স্বামীকে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা বিদ্যুৎমন্ত্রী বিদ্যুতের পরিস্থিতি সামাল দিতে না পেরে ICU-তে চলে গেছেন মাশাআল্লাহ : কুমিল্লায় আসিফ মাহমুদ হারপিক নিয়ে আসেন, আমি বাথরুম ক্লিন করব: কুমিল্লা মেডিকেলে কৃষিমন্ত্রী ক্যান্সারে আক্রান্ত যুবদল নেতার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী ২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী জাল জন্মসনদে আসামির জামিন ও নথি গায়েবে ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ
প্রতিবেদক - অনলাইন ডেক্স | রবিবার, ২০২৪ Jun ১৬, ০৬:২৯ অপরাহ্ন
ঈদুল আযহাকে কেন্দ্র করে নিরাপত্তাজনিত হুমকি নেই- সিএমপি কমিশনার
ঈদুল আযহাকে কেন্দ্র করে নিরাপত্তাজনিত হুমকি নেই- সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় বলেছেন, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নগরে কোনো ধরনের নিরাপত্তাজনিত হুমকি নেই। আমরা কোনো ধরনের হুমকি অনুভব করছি না।
তবে সব ধরনের হুমকি মোকাবেলায় আমাদের প্রস্তুতি রয়েছে।  

রোববার (১৬ জুন) সকালে নগরের ওয়াসাসংলগ্ন জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় সিএমপির সুইপিং টিম ও K-9 স্কোয়াডের মাধ্যমে ঈদগাহ মাঠের নিরাপত্তাব্যবস্থা সম্পূর্ণ নিরীক্ষা করা হয়।

ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে তিনি বলেন, আমাদের বিশেষায়িত ইউনিট সোয়াট, ডগ স্কোয়াড, কুইক রেসপন্স টিম, বম্ব ডিসপোজাল ইউনিট আশেপাশে স্ট্যান্ডবাই থাকবে যাতে কোনো সমস্যা হলে আমরা মোকাবেলা করতে পারি।

তিনি আরও বলেন, ঈদ জামাতে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পুরো ব্যবস্থা সিসিটিভির আওতায় থাকবে। এছাড়াও ঈদের ছুটিতে যারা গ্রামের বাড়িতে যাচ্ছেন তাদের মূল্যবান জিনিসপত্র নিরাপদ জায়গায় হেফাজতে রাখার জন্যও তিনি পরামর্শ দেন। পাশাপাশি নিজেদের বাসাবাড়ি ও ব্যাবসাপ্রতিষ্ঠানকে সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণাধীন করতেও তিনি পরামর্শ প্রদান করেন।

এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) আবদুল মান্নান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. মোখলেছুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোসা. সাদিরা খাতুন, উপ-পুলিশ কমিশনার (কাউন্টারটেররিজম) মোহাম্মদ লিয়াকত আলী খান উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।